1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে জামায়াতে ইসলামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের উদ্যোগে জামায়াতে ইসলামী কর্মী মালয়েশিয়া  প্রবাসী সোহানুর রহমান সবুজের সার্বিক তত্বাবধানে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০১ মার্চ) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মামুর্দী গ্রামে সুবিধাবঞ্চিতদের মধ্যে এ ইফতার সামগ্রী বিতরণ হয়।

ইউনিয়ন আমির মাওলানা আবদুল মুমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল ড.ইকবাল হোসেন ভূঁইয়া।প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল ড.ইকবাল হোসেন ভূঁইয়া বলেন,জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সারা বছর জুড়ে সমাজ সেবা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

রসুল (স.) রমজান মাস আসার আগেই যেভাবে পদক্ষেপ নিতেন, সেই আলোকে আমরাও প্রস্তুতি নিয়ে থাকি। রমজান মাসে মুসলমানরা যাতে ফরজ দায়িত্বগুলো শান্তি ও স্বস্তির সঙ্গে পালন করতে পারেন, সেজন্য অতীতে রাষ্ট্র কোনো পদক্ষেপ নেয়নি। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এসব আয়োজন রাষ্ট্র করবে। তিনি আরও বলেন, “যদি সমাজে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়িত হয়, তাহলে চাঁদাবাজি ও দখলদারিত্ব থাকবে না। আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি পরিবারের মাঝে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া, ইনশাআল্লাহ ধীরে ধীরে তা বাস্তবায়ন করবো।”

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সোনারগাঁ উপজেলা দক্ষিণের ওলামা প্রধান ফৌরদীস খাঁন,মামুদ্দী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আশরাফুল ও সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমির হামজা সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ