দলীয় তপশীল অনুযায়ী শনিবার সকাল ১০ টায় উপজেলা সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গোপন ব্যালটের মাধ্যমে এই কাউন্সিলের ভোট গ্রহণ শুর হয় এবং বিরতিহীন ভাবে এক টানা বেলা ৩টা পর্যন্ত ভোগ গ্রহণ চলে।
ভোট গ্রহণের পর গননা শেষে রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)প্যানেলের রফিকুল ইসলাম চৌধুরী (বেনু)ছাতা প্রতিক ১৬৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বি মোখলেছুর রহমান (মুকুল) প্যানেলের মুকুল চেয়ার প্রতিক পেয়েছেন ১৫০ ভোট। সাধারণ সম্পাদক পদে মুকুল প্যানেলের সারোয়ার জাহান চৌধুরী (লাবু) আম মার্কায় ১৬১ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বি বেনু প্যানেলের আব্দুর রহিম ঘোড়া প্রতিক পেয়েছেন ১৫৮ ভোট সাংগঠনিক সম্পাদক পদে বেনু প্যানেলের শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ্ আনসারী বিজয়ী হয়েছেন।
ভোট গ্রহণের পুরো প্রক্রিয়ায় নিযুক্ত ছিলেন কেন্দ্রিয় বিএনপির নাজমুল হক (সনি), নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, যুগ্মআহবায়ক মামুনুর রহমান রিপন, সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশ, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাসুদ হাসান তুহিন,সাপাহার উপজেলা বিএনপির, রেজাউল করিম, বদিউজ্জামান (বদি) প্রমুখ।