1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্ধারকৃত ১৬০ কেজি গাঁজা বিক্রি করে দেওয়ার অভিযোগে (ওসি) মোঃ আবদুল বারীকে প্রত্যাহার সোনারগাঁওয়ে ঐতিহাসিক স্থাপনায় ইসরাইলি পণ্যের শুটিং, ৪ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ সোনারগাঁয়ে যুবলীগ নেতার হামলায় শিশুসহ ৩ জন গুরুতর আহত – প্রাণনাশের হুমকি ডিবি কার্যালয়ে এমপিপুত্র, বাইরে দল থেকে বহিষ্কারের ঘোষণা সোনারগাঁয়ে তোলপাড় নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল কায়দায় সরকারের রাজস্ব ফাঁকি দালাল চক্রের গডফাদার সুমন সোনারগাঁওয়ে আল মদিনা শপিং মলে আগুন ব্যবসায়ীদের দাবি উচ্ছেদের জন্য পরিকল্পিত নাটক গাজীপুরের বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের দালাল চক্রের মাস্টারমাইন্ড সুমন এবং নায়েব হাই সিকদার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন টেন্ডার সিডিউল বিক্রির অনিয়ম সোনারগাঁয়ে শিক্ষামন্ত্রী উদ্বোধন করলেন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন  মুক্তিযোদ্ধা সনদ ফিরে পেতে পুনঃ শুনানীর জন্য আবেদন

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বললেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৮ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুল কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী বলেন পড়ালেখা করে মানুষের মতো মানুষ হতে হবে।

গতকাল সোমবার সকালে উপজেলার বাড়ি মজলিস এলাকায় মুজিবুর রহমান স্মৃতি ফাউন্ডেশন, আবু সাঈদ স্মৃতি ফাউন্ডেশন ও সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুল কর্তৃক ঘোষিত প্লে গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মেধা শিক্ষাবৃত্তি ও সনদপত্র বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে । শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলে মোট পাঁচশতাধিক শিক্ষার্থীদের মধ্যে ৮৫ জনের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। তারমধ্যে প্রথম স্থান অধিকারীকে নগদ ৫ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ৪ হাজার, তৃতীয় স্থান অধিকারীকে ৩ হাজার এবং ৪র্থ স্থান থেকে ১০তম স্থান অধিকারীদের মাঝে ১ হাজার টাকা করে নগদ অর্থ সম্মানি প্রদান করা হয়।
এ সময় সোনারগাঁ বাড়ি মজলি এলাকার শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আসাদুজ্জামান প্রধানের সভাপতিত্বে ও সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের অধ্যক্ষ কামাল মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ নুরে আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিবুর রহমান ফাউন্ডেশন এর সভাধ্যক্ষ শামসুন্নাহার ও মজিবুর রহমান এর ছেলে অতুল রহমান আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ খালেক আঞ্জুমান স্কুলের প্রতিষ্ঠাতা মোঃফিরোজ হোসাইন, এলাকার সমাজ সেবক মোঃ গোলাপ মিয়া, বিএনপির যুব দল নেতা মোঃরাকিব মিয়া , মোঃ সালাউদীন,যুবদল নেতা মোঃ শামীম মিয়া, মোঃ জামান মিয়া,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রী, শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ