1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ব্রহ্মপুত্রে হাত-পা বাঁধা অটোরিকশা চালকের লাশ উদ্ধার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পঠিত

আব্দুল করিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে এক অটোচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে লাঙ্গলবন্দ সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নয়ন হোসেন (৩০) রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি সোনারগাঁয়ের সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে ভাড়ায় বাস করতেন।

নিহতের ভাই জীবন হোসেন জানান, সোমবার সন্ধ্যায় নয়ন এক নারী যাত্রীকে নিয়ে সাদিপুর থেকে লাঙ্গলবন্দ এলাকায় যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার তাঁর লাশ উদ্ধার করা হয়। হত্যাকারীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশের ইনচার্জ মাহবুবুর রহমান জানান, ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়। ধারণা করা  হচ্ছে, যাত্রী সেজে অটো ছিনতাই করার উদ্দেশ্যে নয়নকে হত্যা করা হয়েছে। নয়নের অটোরিকশাটিও পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ