1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্ধারকৃত ১৬০ কেজি গাঁজা বিক্রি করে দেওয়ার অভিযোগে (ওসি) মোঃ আবদুল বারীকে প্রত্যাহার সোনারগাঁওয়ে ঐতিহাসিক স্থাপনায় ইসরাইলি পণ্যের শুটিং, ৪ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ সোনারগাঁয়ে যুবলীগ নেতার হামলায় শিশুসহ ৩ জন গুরুতর আহত – প্রাণনাশের হুমকি ডিবি কার্যালয়ে এমপিপুত্র, বাইরে দল থেকে বহিষ্কারের ঘোষণা সোনারগাঁয়ে তোলপাড় নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল কায়দায় সরকারের রাজস্ব ফাঁকি দালাল চক্রের গডফাদার সুমন সোনারগাঁওয়ে আল মদিনা শপিং মলে আগুন ব্যবসায়ীদের দাবি উচ্ছেদের জন্য পরিকল্পিত নাটক গাজীপুরের বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের দালাল চক্রের মাস্টারমাইন্ড সুমন এবং নায়েব হাই সিকদার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন টেন্ডার সিডিউল বিক্রির অনিয়ম সোনারগাঁয়ে শিক্ষামন্ত্রী উদ্বোধন করলেন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন  মুক্তিযোদ্ধা সনদ ফিরে পেতে পুনঃ শুনানীর জন্য আবেদন

সাপাহার আশড়ন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামার পুড়ে ছাই

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩১৮ বার পঠিত
আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে জৈনক মজিবর রহমানের একটি মুদিখানা দোকান ও দোকানে থাকা সকল মালামাল সামগ্রী পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের সময় আইহাই ইউনিয়নের ইউনিয়ন সদর আশড়ন্দ বাজারে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে বাজারের প্রায় সকল লোকজন তাদের দোকান পাট বন্ধ করে নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ প্রায় শেষের দিকে কিছু লোকজন বাজারে আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে মসজিদের মাইকেও আগুনের এলান প্রচার করা হয় এবং মসজিদের সকল মুসুল্লিগন এক যোগে আগুন নেভাতে এগিয়ে আসে। সাপাহার উপজেলার ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
আগুনে ক্ষতিগ্রস্থ্য মজিবর রহমান জানান যে হঠাৎ আগুনের সূত্রপাতে আমার দোকানের সকল মালামাল ও সাথে সংযুক্ত দুটি গুদামঘর পুড়ে অনুমান কয়েক লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামনুজ্জামান জানান যে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে মহুর্তে আগুন নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্য কোন দোকানে আগুন ধরেনি।
তবে দোকানদার মজিবরের প্রায় ১০ লক্ষাধিক  টাকার ক্ষতি হয়েছে এবং বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ