1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

রাসেদুল ইসলাম রাসেলঃ- ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগন্জ জেলার সোনারগাঁ উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩ টায় ঢাকা চট্রগ্রাম মহা সড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায় এই সভা অনুষ্ঠিত হয়।র‍্যালিতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব সাইয়েদুল আলম বাবুল ।সমাবেশে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সাবেক জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম চয়ন, সোনারগাঁ পৌরসভার বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, মোতালেব মিয়া সাধারন সম্পাদক সোনারগাঁ পৌর বিএনপি,আব্দুর রাহিম সাংগঠনিক সোনারগাঁ পৌর বিএনপি,এহসানুল হক হাসনাহিন যুগ্ম সাধারন সম্পাদক সোনারগাঁ পৌর বিএনপি,আবু তাহের যুগ আহ্বায়ক সোনারগাঁ উপজেলা যুবদল, শ্যামল হোসেন যুগ্ন আহ্বায়ক সোনারগাঁ পৌর যুবদল, এম এ হালিম সভাপতি সোনারগাঁ পৌর জাসাস,জলিল হোসেন সাধারন সম্পাদক সোনারগাঁ পৌর জাসাস,এমরান আলী সোহেল প্রচার সম্পাদক সোনারগাঁ পৌর জাসাস, আতাউর রহমান মিঠু যুবদল নেতা সহ আরো অনেকে।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি ও এর সমর্থকরা এখনো ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ। তারা আরও বলেন, শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী আচরণে গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতাকর্মীদের নির্মমভাবে দমন করা হয়েছে। তবে গণতন্ত্রকামী মানুষের লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্রের মুক্তির পথ ক্রমশ প্রসারিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ