1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ গণসমাবেশে ভিপি নূর, বললেন সোনারগাঁয়ে দলের ফেস্টুন ছেঁড়ার কথা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গতো ১লা নভেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডি.আই.টি. মসজিদ রোডে নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি ঢাকসু সাবেক ভিপি নুরুল হক নূর। প্রধান অতিথির বক্তব্যে তিনি সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ফেস্টুন ছিঁড়ে ফেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, “দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী ভাইয়ের নির্বাচনী এলাকা সোনারগাঁওয়ে নাকি আমাদের ফেস্টুন ছিঁড়ে ফেলেছে, রূপগঞ্জ উপজেলা সদস্য সচিবকে নাকি হুমকি দেয়া হয়েছে, এসব বিভিন্ন দলের দুষ্কৃতকারীদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, সেনা শাসন ডেকে আইনেন না।”
অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ভিপি নূর বলেন, “যৌক্তিক রাষ্ট্র সংস্কারের জন্য ১ বছর কি ২ কি ৩ বছর সময় লাগলেও দেয়া হবে, তবে জনদূর্ভোগ কমান দ্রব্যমূল্যের দাম কমান নয়তো জনরোষে পড়তে বেশিদিন সময় লাগবে না।”
গণসমাবেশে উপস্থিত প্রায় ১০ হাজার জনসমাগমে নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে গণঅধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, “ওসমান পরিবার তাদের সন্ত্রাস দ্বারা আপনাদের জিম্মি করে রেখেছিলো গতো ১৬ বছর, নারায়ণগঞ্জে আর কোন ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না।”
শামীম ওসমানকে উদ্দেশ্য করে দলের যুগ্ন-সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না বলেন, “নারায়ণগঞ্জে নাকি বোরকার দাম কমে গেছে, খেলার আগেই নাকি খেলোয়াড় বোরকা পড়ে পালিয়েছে?”
নারায়গঞ্জের গণসমাবেশে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন; নারায়ণগঞ্জ গণঅধিকারের ইঞ্জি: নাহিদ, আক্তার হোসেন, মোঃ সোহেল, মোঃ মহিবুল্লাহ, নাজিউর রহমান, সাইদুজ্জামান খোকন, মোঃ গিফারী, ফয়সাল ইবনে আমিন, মোঃ রিফাত, জোবায়ের হোসেন শান্ত, আবু সিদ্দিক, জুনায়েদ জাহাঙ্গীর, নজরুল ইসলাম, উলফত কবির মাস্টার, আবু বকর সিদ্দিক সহো আরো অনেকে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ