1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁ থানার গেটে পুলিশ ক্লিয়ারেন্সের নামে বিভিন্ন অনিয়মে দোকান বন্ধের নির্দেশ ওসির

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

আঃকরিম সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁ থানায় পুলিশ ক্লিয়ার এর জন্য গেটের সামনে থাকা মা কম্পিউটারস অনলাইন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার এর মালিক দুলাল মিয়ার বিভিন্ন দুর্নীতি ও নিয়মের বাইরে টাকা পয়সা বেশি নেওয়ার কারণে তার দোকান বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন থানার ওসি মোঃ আব্দুল বারী।

জানা যায়, নাম প্রকাশে অনিচ্ছুক, ৩০শে সেপ্টেম্বর সোনারগাঁ থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এক ব্যক্তি আসলে থানার গেটের সামনে অবস্থিত মা কম্পিউটারস অনলাইন সার্ভিস এন্ড ট্রেনিং সেন্টার দুলাল মিয়াার দোকানে অনলাইনে কাগজপত্র ঠিক করার জন্য তার সাথে কথা বললে, তিনি পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য ১২০০০/( বার হাজার) টাকা নেওয়ার অভিযোগ উঠে। এই তথ্য মোবাইল ফোনে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আব্দুল বারীকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক তাকে আইনের আওতায় নিয়ে আসা ও তার দোকান বন্ধ করার জন্য নির্দেশ দেন। সেই থেকে গত দুইদিন যাবত তিনি আত্মগোপনে রয়েছেন এবং বিষয়টি মীমাংসা করার জন্য বিভিন্ন সাংবাদিকদের দিয়ে ওসি বরাবর মোবাইল ফোনে অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোঃ আব্দুল বারীর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,একজন অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তির পক্ষ নিয়ে সোনারগাঁয়ে অসংখ্য সাংবাদিক আমাকে ফোন করে জ্বালাতন করছেন এরা কোন ধরনের সাংবাদিক এদেরকে খতিয়ে দেখুন। আপনারা এদের তালিকা দিন ডিসি বরাবরে । যেখানে আমাদের জেলা পুলিশ সুপার সম্পূর্ণ নির্দেশনা দিয়েছেন যে, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোন পুলিশ কর্মকর্তা যেন সাধারণ জনগণের কাছ থেকে কোন টাকা পয়সা না নেওয়া হয় অথচ সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই অপকর্ম করে বেড়াচ্ছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এ ব্যাপারে আরো কয়েকবার জেল হাজতে যেতে হয়েছে তাকে। তবুও সে সংশোধিত হয়নি। কিছুদিন আগে আরো এক ব্যক্তির কাছ থেকে একটি সামান্য সমস্যা দেখিয়ে ৩৫ হাজার টাকা কন্ট্রাক্ট করেন। বিষয়টি জানাজানির পর টাকা ফেরত দিয়ে দেন। এ ধরনের ব্যক্তিদের কঠোর আইনের আওতায় নিয়ে আসা উচিত। প্রবাসীর কাছ থেকে এই ধরনের অন্যায় মূলক টাকা হাতিয়ে নেওয়াটা অপরাধ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ