1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

ধামইরহাটে ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধন 

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার পঠিত
আব্দুল আলিম, স্টাফ রিপোটারঃ নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামি ইউনিয়ন অফিস  আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে ধামইরহাট উপজেলার অন্তর্গত আলমপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামির শাখা অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা পশ্চিম জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
পরে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বীরগ্রাম চৌরাস্তা মোড়ে আয়োজিত পথসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হাসিনা সরকারের সকল জুলুমের বিপরীতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিরোধ করতে চায় বলে জানান।
এসময় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ হাবিবুর রহমান, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান, নায়েবে আমির মাওঃ আতাউর রহমান, সেক্রেটারি রেজোয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ