1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে গণহারে মিথ্যা মামলার প্রতিবাদ জানালেন মুফতি ফয়জুল করিম

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

আব্দুল করিম সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।ছাত্র জনতার গন বিপ্লবে সংগঠিত গনহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সস্পদ বাজেয়াপ্ত ও তাদের কে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা, সংখ্যানপাতিক  পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি,  পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বুধবার (২রা সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁ মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এ সমাবেশের আয়োজন করে দলটি।

ইসলামী আন্দোলন সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাজী নুরুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী মুহাম্মদ ফয়জুল করীম, যুগ্ম মহাসচিব, ইন্জিনিয়ার আশরাফুল আলম সহ সোনারগাঁয়ের ইসলামী আন্দোলন এর সমর্থক ও স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী দলগুলো ছাড়া বিকল্প আর নেই, এক স্বৈরাচার সরকার পতন হয়েছে আর একজন প্রস্তুতি নিচ্ছে এটা কোনভাবেই মেনে  নেওয়া যাবে না, ৫ আগস্ট চতুর্থবারের মতো দেশ স্বাধীনের পর যারা লুটপাট ভাঙচুর নৈরাজ্য সৃষ্টি করেছে তারাই ক্ষমতার জন্য উঠেপড়ে লেগেছে, বিগত সরকার যেভাবে গণহারে মামলা দিয়ে সাধারণ জনগণ ওলামায়ে কেরামদের হয়রানি করেছিল ঠিক  তেমনি ভাবে বিএনপি নিরীহ মানুষদের উপর মিথ্যা মামলা দিয়ে স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে তা কোনভাবেই তৌহিদ জনতা মেনে নিবে না। তাদেরকে যেকোনোভাবে প্রতিহত করা হবে।  আমরা সৌম্য চাই আমাদের মাঝে কোন বৈষম্য থাকবে না। কোনভাবেই এদেশের মানুষের অধিকার লুটপাট করা যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ সোচ্চার থাকবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ