1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে মাজারে অসামাজিক কাজ ও মাদক ব্যবসা হওয়ায় স্থাপনা গুড়িয়ে দিলো এলাকাবাসী

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২১৬ বার পঠিত

আব্দুল করিম সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন যাবত নারী পুরুষের অসামাজিক কাজ হওয়া এবং মাদক ব্যবসার আখড়া হিসেবে পরিচিত মাজারকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গত রোববার (২৫ আগষ্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামের আয়না দরগাহ নামের মাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক বলেন”এই আয়না দরগা মাজারটিতে দীর্ঘ বছর যাবত বিভিন্ন এলাকার নারী পুরুষ এসে মাঝে মধ্যেই অনৈতিক কাজে লিপ্ত হয়। কিছুদিন আগেও আমরা হাতেনাতে তার প্রমাণ পেয়েছি। তাছাড়া এখানে রাত হলেই মাদকের হাট বসে। মাজারে মাদক ব্যবসায়ীরা এসে মাদক বিক্রি করায় এই এলাকার যুব সমাজ নস্ট হয়ে যাচ্ছে। কিছুদিন পর পর মাইক বাজিয়ে অশ্লিল গান বাজানো হয়। এসব কাজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একাধিকবার বাঁধা দিলেও তারা মানেনি। অবশেষে অতিষ্ঠ হয়ে এলাকার বিক্ষুব্ধ জনতা এই মাজার নামের মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে।
ওই এলাকার মসজিদের ঈমাম মিজানুর রহমান বলেন”এই মাজারের সাথেই একটি মাদ্রাসা,কবরস্থান ও ঈদগাঁ রয়েছে।অথচ নারী পুরষরা এখানে এসে দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ করছে।এলাকার লোক বাঁধা দিলেও মাজারে মাদক ব্যবসা ও অসামাজিক কাজ বন্ধ না হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ এই মাজারটি গুঁড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ