1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় প্রাণ হারালো অন্তঃসত্ত্বা নারী

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের (নাসিক) ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। রবিবার (২৬ মে) সকাল ৮ টায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নাসিকের ময়লার গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। এই তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।নিহত অন্তঃসত্ত্বা নারী রংপুরের কাউনিয়া ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থেকে সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন। আটককৃত গাড়ি চালকের নাম ইকবাল (৩৫)। সে নগরীর খানপুর এলাকার খোকনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, কর্মস্থলে যাওয়ার পথে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি অন্তঃসত্ত্বা নারীর পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা গাড়িটি জব্দ করে চালককে আটক করে। আমরা ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে আমাদের হেফাজতে রেখেছি। অভিযুক্ত চালক আমাদের জিম্মায় আছে। আমরা নিহত অন্তঃসত্ত্বা নারীর পরিবারের সাথে কথা বলছি। মামলা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ