1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হাসান মিয়া (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ যুবকের মা মোসাঃ কমলা বেগম (৫০) বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগপত্র ও জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা যায়, নিখোঁজ হাসান মিয়া সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর গ্রামের (ডাকঘর: নিউটাউন-১৪৪০) বাসিন্দা এবং মোহাম্মদ আলীর ছেলে। তাঁর জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি ২০০০ এবং জাতীয় পরিচয়পত্র নম্বর ৮৭১ ১৮১ ৭৮৬৯।
​অভিযোগে মা কমলা বেগম উল্লেখ করেন, গত ১৯ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হাসান মিয়া নিজ বাড়ি থেকে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
​পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে নিখোঁজ ছেলেকে উদ্ধারের প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মা। এ বিষয়ে সোনারগাঁও থানা পুলিশের পক্ষ থেকে নিখোঁজ যুবককে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ