
নিজস্ব প্রতিবেদকঃ শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী ধ্বংসাত্মক কার্যক্রম, রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাঁয়তারা, গুপ্ত হামলা এবং যেকোনো ধরনের বড় ষড়যন্ত্র মোকাবেলার লক্ষ্যে কাঁচপুরে একটি শক্ত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন সোনারগাঁও থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল। এ সময় তার সাথে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা উপস্থিত থেকে বিভিন্ন স্লোগান দেন এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র কঠোরহস্তে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের সুযোগ নিয়ে কোনো কুচক্রী মহল বা নিষিদ্ধ সংগঠনের দোসররা যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের প্রতিরোধমূলক ও অবস্থান কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।