
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সদস্য (মেম্বার) পদে পদপ্রার্থী হয়েছেন সোনারগাঁও থানা বিএনপি’র মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল। এলাকার সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। দলমত নির্বিশেষে ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উন্নয়ন, নারী অধিকার রক্ষা এবং এলাকার সামগ্রিক অগ্রগতির লক্ষে তিনি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
নির্বাচনী প্রার্থিতা প্রসঙ্গে সালমা আক্তার কাজল বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের সেবা ও দলের সাংগঠনিক কার্যক্রমের সাথে যুক্ত আছি। কাঁচপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নে কাজ করার জন্য আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি এলাকার সম্মানিত ভোটার ও সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন এবং আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করবেন।