1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানোর সময় টিপু সুলতান নামের এক যুবকের মৃত্যু

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৭০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ রানার্স নামের একটি শরীরচর্চা বিষয়ক সংগঠনের উদ্যোগে আয়োজিত ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

​শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

​আয়োজক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টায় সোনারগাঁ উপজেলার পানামনগর এলাকার আমিনপুর মাঠ থেকে সাড়ে ৭ কিলোমিটারের এই ম্যারাথন দৌড় শুরু হয়। দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করার পর বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ইভেন্টের মেডিকেল টিমের সহায়তায় তাকে দ্রুত সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে মদনপুর আল বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আল বারাকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​’সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এর মূখ্য আয়োজক শিমুল ভূইয়া বলেন, সারাদেশ থেকে আসা প্রায় ৬০০ জন দৌড়বিদের সঙ্গে টিপু সুলতানও আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। আমরা তার অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

​প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং আয়োজক কমিটির পক্ষ থেকে টিপু সুলতানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

​এদিকে, নিজের ব্যক্তিগত সহকারী টিপু সুলতানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আশরাফ উদ্দিন । এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ