1. admin@dainikmuktoalo.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁ থানার ওসির আকস্মিক বদলি, পাঠানো হলো রংপুর ঘুষ ছাড়া মেলে না সেবা: সোনারগাঁও ভূমি অফিসে মিউটেশন ও সার্টিফিকেট শাখায় অতিরিক্ত অর্থ আদায়ের মহোৎসব! সোনারগাঁয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের দেওয়া হলো গাছের চারা উদ্ধারকৃত ১৬০ কেজি গাঁজা বিক্রি করে দেওয়ার অভিযোগে (ওসি) মোঃ আবদুল বারীকে প্রত্যাহার সোনারগাঁওয়ে ঐতিহাসিক স্থাপনায় ইসরাইলি পণ্যের শুটিং, ৪ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ সোনারগাঁয়ে যুবলীগ নেতার হামলায় শিশুসহ ৩ জন গুরুতর আহত – প্রাণনাশের হুমকি ডিবি কার্যালয়ে এমপিপুত্র, বাইরে দল থেকে বহিষ্কারের ঘোষণা সোনারগাঁয়ে তোলপাড় নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল কায়দায় সরকারের রাজস্ব ফাঁকি দালাল চক্রের গডফাদার সুমন সোনারগাঁওয়ে আল মদিনা শপিং মলে আগুন ব্যবসায়ীদের দাবি উচ্ছেদের জন্য পরিকল্পিত নাটক গাজীপুরের বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের দালাল চক্রের মাস্টারমাইন্ড সুমন এবং নায়েব হাই সিকদার

সোনারগাঁয়ে অর্ধ-বার্ষিক পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের দেওয়া হলো গাছের চারা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অর্ধ বার্ষিক পরীক্ষা স্থগিত করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সোনারগাঁ ষ্টেডিয়াম মাঠে খোলা আকাশের নিচে সকাল ৮টা থেকে প্রায় চার ঘন্টা বসিয়ে রেখে এ বৃক্ষ বিতরণ করা হয়েছে। সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় “One Student One Tree” কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, সোমবারের অর্ধ বার্ষিক পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের একরকম জোর করে সোনারগাঁ স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়। সেখানে রোদের মধ্যে খোলা আকাশের নিচে মাধ্যমিক, প্রাথমিক ও কিন্ডারগার্টেনের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের বসিয়ে রাখা হয়। গরমে অতিষ্ঠ হয়ে চলে যেতে চাইলে তাদের পুলিশ দিয়ে বাধা দেওয়ার ঘটনা চোখে পড়ে। মাঠে শিক্ষার্থীদের ছায়ার জন্য কোন সামিয়ানার ব্যবস্থা পর্যন্ত ছিল না। অথচ অতিথিদের জন্য মঞ্চ করে ছায়ার ব্যবস্থা ছিল।
অভিভাবকরা আরও বলেন, পরীক্ষা স্থগিত করার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হয়েছে। গাছগুলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দিলে পরীক্ষা শেষ করে তারা সংগ্রহ করতে পারতো।

একজন পরিক্ষার্থী জানান, আমাদের পরিক্ষা স্থগিত জানানো হয়নি। পরিক্ষা দিতে আসার পর আমাদের এ মাঠে নিয়ে আসা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, উপজেলা প্রশাসনের এক চিঠির কারনে বাধ্য হয়ে পরীক্ষা স্থগিত করতে হয়েছে। সোনারগাঁয়ের সকল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়। ১০ টি ইউনিয়ন একটি পৌরসভা ১১ টি স্থানে চারা বিতরণের এ কর্মসূচী পালন করা হয়েছে।

মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়ত এর প্রধান শিক্ষক মো. শাহ আল জানান, বৃক্ষ বিতরণের কর্মসূচীর কারনে আজকের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশাসনের নির্দেশে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর সাথে কথা হলে পরীক্ষা স্থগিত করে রোদে শিক্ষার্থীদের বসিয়ে রেখে বৃক্ষ বিতরণের বিষয়ে তিনি বলেন, স্টেডিয়ামে রোদ নাই। পরীক্ষা স্থগিতের কথা বলেছেন বিষয়টি এরকম নয়। পরীক্ষাটি শীফট করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খাঁন এর সাথে যোগাযোগ করে পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।

পরীক্ষা স্থগিতের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের সভাপতি মোঃ রায়হান কবির জানান, আমি যতটুকু জানি এ বিষয়টিকে রেসিডিউল করা হয়েছে। শিক্ষার্থীদের রোদে বসিয়ে রাখা বিষয়ে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে|

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পরীক্ষা স্থগিত করে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণের বিষয়ে ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ও ডিসি (জেলা প্রশাসক) এর সাথে কথা বলার জন্য বলেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ