1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন টেন্ডার সিডিউল বিক্রির অনিয়ম

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৯৬ বার পঠিত
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন-এর টেন্ডার সিডিউল বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ে সিডিউল বিক্রি না করায় টেন্ডারে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ফাউন্ডেশনের আওতাধীন কার পার্কিং ও চরকগাছ ইজারার জন্য প্রতি বছরের ন্যায় চলতি বছরেও জাতীয় দৈনিক প্রথম আলো সহ একাধিক গণমাধ্যমে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৬ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল ৭ জুন থেকে ২০ জুন পর্যন্ত টেন্ডার সিডিউল বিক্রয় করা হবে। কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সীমা থাকা সত্ত্বেও ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত কোনো সিডিউল বিক্রি করা হয়নি।
এতে সিডিউল ক্রয়ে আগ্রহী ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়েন। একাধিক আগ্রহী ব্যক্তি অভিযোগ করে বলেন, নির্ধারিত সময়ে সিডিউল বিক্রি না হওয়ায় স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে এলে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখে কর্তৃপক্ষ আজ ১৫ জুন থেকে সিডিউল বিক্রি শুরু করেছে। তবে কী কারণে বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সময়ে সিডিউল বিক্রি করা হয়নি এ বিষয়ে ফাউন্ডেশন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল মনে করছে সরকারি প্রতিষ্ঠানের টেন্ডার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ঘটনার তদন্ত হওয়া জরুরি।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ