1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

মুক্তিযোদ্ধা সনদ ফিরে পেতে পুনঃ শুনানীর জন্য আবেদন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ মুক্তিযোদ্ধা সনদ ফিরে পেতে পুনঃ শুনানীর জন্য আবেদন করেছেন ভারতীয় ট্রেনিং প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান বরাবর পুনঃ শুনানীর জন্য আবেদন করেছেন তিনি।

তিনি আবেদনে উল্লেখ করেন, বিগত ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে স্বাধীনতা সংগ্রামে তিনি ভারতীয় ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধার গ্রুপ কমান্ডার ছিলেন। ২১ দিনের অস্ত্রের ট্রেনিং দিয়েছি আর ৭ দিনের কমান্ডিং ট্রেনিং সহ সর্বমোট ২৮ দিন ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা। ভারতীয় ট্রেনিংপ্রাপ্ত এ মুক্তিযোদ্ধা তার সব ধরনের প্রমাণপত্র দাখিল করে পুনঃবিবেচনার জন্য আবেদন করেন।

আবেদনের সাথে অধিনায়ক আতাউল গণি উসমানি কর্তৃক স্বাধীনতা সংগ্রামের সনদ, তৎকালীন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান আহাদ চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত সনদ, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক সাময়িক সনদ, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের নম্বরসহ সনদপত্র, সমন্বিত তালিকা, এম.আই.এস, লাল মুক্তিবার্তার, বেসামরিক গেজেটের, তৎকালীন খানা কমান্ডারের নিকট জমা দেওয়া অস্ত্রের কাগজ, মুক্তিযোদ্ধা স্মার্ট কার্ড, মুক্তিযোদ্ধার সমর্থনে প্রমাণক/তথ্যেরে ফটোকপি সহ ১১টি প্রমাণপত্র সংযুক্ত করেন।

উল্লেখ্য যে, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০৯ জন মুক্তিযোদ্ধাকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তাদের বাতিল করার আবেদন করে নিজেই তালিকা থেকে বাতিল হন আলতাফ হোসেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের ৭৮ জনকে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। সারা দেশের ৭৮ জন ভুয়া মুক্তিযোদ্ধার মধ্যে সোনারগাঁ উপজেলায় রয়েছেন ৫১ জন। আলতাফ হোসেনের নাম বাতিলের জারিকৃত প্রজ্ঞাপন তালিকায় ৫৪ নম্বরে রয়েছে।

জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর আলতাফ হোসেন নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে জামুকায় ১০৯ জনের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে তাদের তালিকা থেকে বাতিলের অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জামুকার প্রতিনিধি দল বিগত ২০২৫ সালের ২৩ নভেম্বর সোনারগাঁ উপজেলায় পরিদর্শনে এসে গণশুনানি করেন। গণশুনানি শেষে মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই করে আলতাফ হোসেনসহ ৫১ জনকে বাতিলের সুপারিশ করেন।

আলতাফ হোসেন জানান, তিনি ভারতীয় ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধকালে তিনি কমান্ডার ছিলেন। সব ধরনের প্রমাণপত্র দাখিল করে পুনঃবিবেচনার জন্য জামুকায় আবেদন করছেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ