1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে আদম ব্যাপারী দালালের খপ্পরে পড়ে নিঃস্ব ও সর্বস্বান্ত পারিবার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ গ্রামের আদম ব্যবসায়ী মোহাম্মদ স্বপনের প্রতারণার শিকার হয়ে কলেজ ছাত্র মাহফুজুর  রহমান এবং তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। ভুক্তভোগী মাহফুজুর রহমান গজারিয়া কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রির ছাত্র এবং আইইএলটিএস (IELTS) সম্পন্নকারী। তাকে সৌদি আরবের একটি ভালো কফিশপে ১৫শ’ রিয়াল বেতনে চাকরির প্রলোভন দেখান দালাল স্বপন। কফিশপের ভিসার কথা বলে বিভিন্ন ধাপে মাহফুজুরের পরিবারের কাছ থেকে প্রায় ৯ লাখ টাকা হাতিয়ে নেন ওই আদম ব্যবসায়ী। ২০২৬ সালের ১১ জানুয়ারি মাহফুজুরকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে তাকে কফিশপের পরিবর্তে ৩ মাসের মেয়াদযুক্ত ‘ওয়্যারহাউস ওয়ার্কার’ বা লোড-আনলোড সাপ্লাই ভিসায় পাঠানো হয়েছে। এই সাধারণ ভিসায় সেখানে স্থায়ী কাজের অনুমতি বা আকামা (পারমিট) হওয়া সম্ভব ছিল না। বিষয়টি নিয়ে গত ১৫ ফেব্রুয়ারি সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে একটি স্থানীয় সালিশ বৈঠক হয়। সেখানে দালাল স্বপন তার ভুল স্বীকার করে এবং মাহফুজুরের ভিসা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় খরচ বাবদ ৮২ হাজার ৫০০ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু দীর্ঘ সময় পার করলেও সে মাত্র ৪০ হাজার টাকা ফেরত দিয়ে বাকি টাকা আত্মসাৎ করে। গত এপ্রিল মাসে ৩ মাসের সাপ্লাই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মাহফুজুর বর্তমানে সৌদির মাটিতে অবৈধ ও মানবেতর জীবনযাপন করছেন। এদিকে চড়া সুদে ঋণ নিয়ে টাকা দেওয়ায় দেশে তার পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব ও ঋণের দায়ে জর্জরিত। এই ঘটনায় ভুক্তভোগী মাহফুজুরের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ