1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন মাইনুদ্দিন প্রধান

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন মাইনুদ্দিন প্রধান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সোনারগাঁওয়ের একটি অভিজাত রেষ্টুরেন্টে আপন বোনদের মিথ্যা ও বিভ্রান্তমুলক অপপ্রচারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ঝাউচর, প্রতাবেরচর ও কাদিরগঞ্জ এলাকার বিভিন্ন দাগে আমাদের পৈত্রিক ওয়ারিশ সূত্রে জমির মালিকানা পেয়ে ভোগদখল করে আসছি। আমাদের পিতা মৃত নুরুল ইসলাম ও মাতা মৃত আমেনা খাতুন মারা গেছেন। আমরা তিন ভাই ও চার বোন ওয়ারিশান সম্পত্তির মালিকানা পেয়ে উক্ত সম্পত্তি বন্টণের পরে যে যার মতো ভোগ দখলে আছি। বোনদের টাকার প্রয়োজনে তাদের সম্পত্তি বিক্রি করতে চাইলে আমি চর রমজান সোনাউল্লাহ মৌজায় বিভিন্ন দাগে পাওয়া বড় বোন সামসুন নাহার, জাহানারা বেগম, হালিমা আক্তার এবং মৃত রহিমা বেগমের ওয়ারিশান সম্পত্তি পৃথক পৃথক দলিল সৃজন করে হেবা ঘোষনা মূলে সোনারগাঁও বৈদ্যের বাজার সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে তাদের প্রাপ্য সমুদয় টাকা পরিশোধ করে গত ২০১৮ সনে ক্রয় করি। জমি ক্রয়ের পরে সকল সম্পত্তির দলিলাদি সংরক্ষণ করে রাখি। কিন্তু আমি কয়েক দিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জানতে পারি যে, আমার বোনেরা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট কথা ভিডিও করে আমাকে সমাজে মানহানি করার জন্য পায়তারা করিতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এসব বক্তব্য সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট এবং অপপ্রচার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হেবা ঘোষনা মূলে ক্রয়কৃত সকল সম্পত্তির সঠিক মালিকানা কাগজপত্র আমার কাছে রক্ষিত আছে। তিনি আরো বলেন, আমার বোনদের কাছ থেকে হেবা ঘোষনা মূলে পাওয়া সম্পত্তির দলিলাদি সৃজনে কোন প্রকার প্রতারণা করিনি। কোন প্রকার প্রতারণার সন্ধান পাওয়া গেলে আমি আইনের কাছে নিজেকে সমর্পন করবো। আমার বোনদের অপপ্রচার করা ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ায় আমার মানহানি হয়েছে বলে আমি মনে করি। বিধায় আমি দেশের প্রচলিত আইনের কাছে  বিচার দাবি করছি।

 

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ