1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে ছাত্রহত্যা সহ তিনটি মামলার আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বৈদ্যের বাজার ইউনিয়ননের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুন । যিনি মডেল মামুন নামে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সকল কর্মীদের কাছে পরিচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার দায়ে সোনারগাঁও এবং ফতুল্লা থানায় দায়ের করা তিনটি মামলার আসামি একটি যাত্রাবাড়ী থানায় (মামলা নং ৪৭ ) ১৪৪ নম্বর আসামী এবং অপরটি সোনারগাঁও থানায় (মামলা ২২-০৮-২০২৪) ৮৬ নম্বর আসামী বাকি একটি ফতুল্লা থানায় থাকলেও জামিন ছাড়াই বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরে বেড়ান তিনি। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সোনারগাঁও থানার পুলিশ এবিষয়ে রহস্যজনক নীরব ভূমিকা পালন করায় ছাত্র হত্যা মামলার বাদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আহত ও নিহতদের পরিবার এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহে কথা বলেন মামলার বাদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এলাকাবাসী। তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুন এভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিস্তব্ধতায় চরম হতাশা ব্যক্ত করেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতা পলাতক ও গা ঢাকা দিলেও বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মেম্বারগন ৫ আগস্টের পর সাময়িক নিশ্চুপ থাকলেও, এখন অনেকটা বেপরোয়া। চেয়ারম্যান মামুন তিনটি হত্যা মামলার আসামী, অথচ পুলিশ তাকে গ্রেফতার করে না! অনেকটা নির্ভয়ে তিনি গোপনে সাবেক ফ্যাসিস্ট সরকারের পক্ষ হয়ে সোনারগাঁওয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করার জন্য কাজ করছেন। সোনারগাঁও উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হওয়ার প্রচেষ্টাও চালাচ্ছেন তিনি।

মেম্বার থাকাকালীন তিনি আওয়ামী লীগ আমলে সাবেক এমপিদের আতাত করে তার এলাকার সকল কল-কারখানার ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও রয়েছে তার নামে-বেনামে অনেক সম্পত্তি। এসকল সম্পত্তি সব অনৈতিক পথে অর্জিত যা তিনি আওয়ামী লীগ আমলে দলীয় নেতাদের দ্বারা এবং বিভিন্ন টেন্ডারবাজির মাধ্যমে করেছেন। এমন একজন মানুষ কীভাবে এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে বহাল তবিয়তে আছেন এব্যাপারে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।

এব্যাপারে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, আমাদের ইউনিয়ন পর্যায়ে থানার বিট অফিসারকে বলা আছে, তাদের সুস্পষ্ট নির্দেশনাও দেয়া আছে যে হত্যা মামলার আসামীর খোঁজ পাওয়া গেলেই তাকে গ্রেফতার করার জন্য। আর ছাত্র হত্যা মামলার অন্য কোনো আসামি খোঁজ পাওয়া গেলে আমাকে তথ্য দিলে আমি ব্যবস্থা নিতে পারবো। এবিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ