1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার  

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির  প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সোনারগাঁও  উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের রফিকুল ইসলাম বক্সের ছেলে সেন্টু, সনমান্দী গ্রামের হযরত আলীর ছেলে আমির হোসেন, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মনাইকান্দি গ্রামের সবুজ মিয়া এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার সিরাজ মিয়ার ছেলে ইব্রাহিম। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল ডাকাত মহাসড়কের পাশে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ