1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

মহেশপুরে ইয়াবা ব্যবসায়ী দেলোয়ারের বাড়িতে পুলিশের সাঁড়াশি অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পঠিত

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের মাদকবিরোধী সাড়াশি অভিযানের অংশ হিসেবে একটি বিশেষ দল ইয়াবা ব্যবসায়ী দেলোয়ারের বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করেছে। অভিযানে দেলোয়ারের স্ত্রী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে।

মহেশপুর থানা পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের  ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেলোয়ারের বাড়িতে তল্লাশি করে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে  চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ