1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা তায়েব শিকদার পুলিশের হাতে আটক

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে তায়েব শিকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃত তায়েব শিকদার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার বাসিন্দা এবং আলাউদ্দিন শিকদারের ছেলে। তিনি জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তায়েব শিকদারের নেতৃত্বে বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় সংঘর্ষে কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ নিহত হন।

এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনি একাধিক হত্যা মামলার আসামি। আরও জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে চলে যান। এরপরও বিভিন্ন সময়ে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিল বের করার অভিযোগ রয়েছে। সর্বশেষ সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের একটি সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সোনারগাঁ থানার ওসি মোঃ মহিবুল্লাহ বলেন, ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তায়েব শিকদারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সোনারগাঁ থানাপুলিশের হেফাজতে আছেন । মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ