1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ এবং আইনের সুশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য খোলা চিঠি

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফারজানা রহমান এর কাছে সরাসরি একটি খোলা চিঠি জনসমক্ষে প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলার জাতীয় যুবশক্তির যুগ্ন- সদস্যসচিব অনিক খান সিয়াম।এই খোলা চিঠির মাধ্যমে জানাযায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সোনারগাঁ পৌর প্রশাসক ফারজানা রহমান এই দ্বৈত দায়িত্বে রয়েছেন। আমরা প্রত্যাশা করেছিলাম—আপনার নেতৃত্বে প্রশাসন ও স্থানীয় সরকারে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার এক নতুন অধ্যায় সূচিত হবে। গত ​২০২৪-২৫ অর্থবছরে সরকারি বরাদ্দকৃত ADP (Annual Development Programme) এবং UDF (Union Development Fund)-এর আওতায় উপজেলা ও পৌরসভা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে—যা নিঃসন্দেহে একটি পইতিবাচক উদ্যোগ। তবে দুঃখজনকভাবে, উপজেলা এবং পৌরসভা উভয় এলাকার এসব প্রকল্পের বিস্তারিত তথ্য, যেমন বরাদ্দের পরিমাণ, প্রকল্পের নাম, বাস্তবায়নকারী সংস্থা, অগ্রগতি বা জনগণের অংশগ্রহণ—এগুলো এখনো সাধারণ মানুষের কাছে সম্পূর্ণভাবে উন্মুক্ত নয়।
​আমরা বিশ্বাস করি, উন্নয়ন তখনই টেকসই ও অর্থবহ হয়, যখন তা জনগণের জানার সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করে।
​এই প্রেক্ষাপটে, আমি আপনার প্রতি বিনীতভাবে কয়েকটি প্রশ্ন ও প্রস্তাব উপস্থাপন করছি ১. চলতি অর্থবছরে উপজেলা পরিষদ (ADP) এবং পৌরসভা (ADP ও নিজস্ব তহবিল)-এর আওতায় মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? ইউনিয়ন ডেভেলপমেন্ট ফান্ড (UDF)-এর বরাদ্দ কত? ২. এই বরাদ্দে কোন ইউনিয়ন এবং কোন ওয়ার্ডে কোন প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, তার একটি সুনির্দিষ্ট ও সমন্বিত তালিকা প্রকাশ করা। ৩. প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় জনমত, জনপ্রতিনিধি (চেয়ারম্যান/মেম্বার) এবং ওয়ার্ড কমিটির পরামর্শের ভূমিকা কতটা ছিল?
৪. প্রতিটি প্রকল্পের ব্যয়, ঠিকাদার, কাজের অগ্রগতি ও পর্যবেক্ষণ প্রতিবেদন কি উপজেলা/পৌরসভার ওয়েবসাইটে অথবা একটি উন্মুক্ত তথ্য পোর্টালে জনসম্মুখে প্রকাশ নিশ্চিত করা। ৫. এসব প্রকল্পের কার্যকর মনিটরিং ও মূল্যায়নের জন্য কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং সেখানে জনগণের অংশগ্রহণের সুযোগ আছে কি না? মাননীয় ইউএনও ও প্রশাসক, আপনার দূরদর্শী নেতৃত্বে আমরা চাই সোনারগাঁয়ের প্রশাসন আরও বেশি জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হয়ে উঠুক। উন্নয়ন যেন গোপনীয়তার আবরণে নয়, বরং জনগণের অংশগ্রহণে বিকশিত হয়—এটাই আমাদের প্রত্যাশা।
​এই লক্ষ্যে, আপনার দপ্তরগুলোর পক্ষ থেকে যদি একটি উন্মুক্ত তথ্যতালিকা প্রকাশ, উপজেলা/পৌরসভা ওয়েবসাইটে নিয়মিত আপডেট প্রদান, অথবা জনসম্মুখে উপস্থাপনা/উন্মুক্ত সভা আয়োজন করা যায়—তবে তা জনগণের আস্থা, সচেতনতা ও সম্পৃক্ততা বহুগুণে বৃদ্ধি করবে। আমরা বিশ্বাস করি, একজন সৎ, দায়িত্বশীল ও জনগণের প্রতি জবাবদিহিমূলক প্রশাসক হিসেবে আপনি শুধু সোনারগাঁবাসীর ভালোবাসা অর্জন করবেন না, বরং প্রশাসনিক স্বচ্ছতার এক নতুন ইতিহাসও রচনা করবেন। বিশেষত, জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে, আপনি যদি জনগণের সামনে স্বচ্ছতার প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপ নিয়ে আসেন—তবে এটি হবে বাংলাদেশের প্রশাসনে এক অনন্য মাইলফলক। অন্যথায়, আমাদের কাছে এটি প্রমাণিত হবে যে সোনারগাঁওয়ের উপজেলা প্রশাসন দুর্নীতির হাতে শিকলে বন্দি হয়ে পড়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ