1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৫৩৪ বার পঠিত

আব্দুল করিমঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবাসহ আক্তারুজ্জামান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গতকাল (১৭ জুলাই) বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- চট্টগ্রাম মহাসসড়কের কাঁচপুর এলাকা থেকে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নারায়ণগঞ্জ জেলাতে প্রেরণ করা হয়েছে।

আখক্তারুজ্জামান ওরফে দিলশাল (২৫) নীলফামারী জেলার ইটখোলা সদর থানার কনিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মাহাবুব আলম
জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকার রায়েরটেক এলকায় ফুটওভার ব্রিজের নিচ থেকে আখতারুজ্জামানকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাসী করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আখতারুজ্জামানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানান এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ