1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি খাল ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মীর কবির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও মৌজায়  কামারগাঁও খাল ভরাটের অভিযোগ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, প্রায় বছরখানেক আগে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে মীর কবির কামারগাঁও ব্রিজ সংলগ্ন খালের পশ্চিম পাশের জায়গা ভরাট করে। বর্তমানে তিনি আবারো খালের পূর্বপাশের জায়গা ভরাট করে  সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পরিবেশগত ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, খালের জায়গা দখল করে ভরাট কার্যক্রম চলছে। বিষয়টি নিয়ে তাঁরা দ্রুত প্রশাসনের  হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আরো বলেন, প্রভাবশালী হওয়ায় মীর কবির বারবার খালের জায়গা ভরাট করছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাই।

এ বিষয়ে মীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ