1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে শিক্ষামন্ত্রী উদ্বোধন করলেন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন 

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২১৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের ‘বিশ্বেশ্বর পোদ্দার’ নামক চার তলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার মাধ্যমেই এদেশকে এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। বর্তমান সরকার  এ ক্ষেত্রে সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন। ভবন উদ্বোধন শেষে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
নতুন এই ভবনটি নির্মাণ, উদ্বোধন ও অর্থায়নে পৃষ্ঠপোষকতা করেছেন বাংলাদেশ পানাম অফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার সিআইপি।
স্থানীয় অভিভাবকরা জানান, ছাত্র-ছাত্রীদের ক্লাস করার সুবিধার কথা চিন্তা করেই বাবু অমল পোদ্দার এই ভবনটি নির্মাণ করে দিয়েছেন। উপজেলার সাদীপুর ইউনিয়নের উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজাম (এমপি) এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার। এ ছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ