1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরন ও বিক্ষোভ মিছিল

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

আবদুল করিম সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সোনারগাঁ থানা বিএনপির আয়োজনে ১৩ জুলাই ‘২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত  রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল সোনারগাঁও  উপজেলার আনন্দ বাজার এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরন ও বিক্ষোভ মিছিল করেন।
প্রধান অতিথি এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন, ইদানীংকালে সারা বাংলাদেশ ব্যাপি যে অশনি সংকেত চলছে, সেই সংকেতকে জ্ঞান করার উদ্দেশ্যে আমরা মাঠে নেমেছি। সারা বাংলাদেশে যখন নির্বাচন মুখি একটা হাওয়া বইছে, ঠিক তখনি জাহিলিয়ান যুগের একটি  ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন শ্লোগানে তথা একে অপরের উপর দোষারোপ করে যে হামলা চলছে তা অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন, তারেক রহমান এই ধরনের কোন কর্ম কান্ডকে পছন্দ করেন না। নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, যারা চাঁদাবাজি ও অপরাধ সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকবেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। শহিদ জিয়ার আদর্শের সৈনিকরা এ সমস্ত কর্ম কান্ডে জড়িত হতে পারেন না। বিএনপির এই দলকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানা রকম স্বরযন্ত্র করছে এবং খারাপ উক্তি বিভিন্ন যায়গায় দিচ্ছে। এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এবং প্রয়োজনে প্রতিবাদ করে এর সদুত্তর দিবেন।
তিনি আরো বলেন, সোনারগাঁওয়ে আমি এসেছি চাঁদাবাজ, মাদক ও অন্যায় ভাবে মানুষের জায়গা জমি নিয়ে কেস খামারি করে জমির অংশ বিশেষ নিয়ে ঝগড়া লাগিয়ে পরিবারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার মতো অপকর্ম রোধ করতে। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মনিরুজ্জামান, শহিদুজ্জামান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল করিম, মোঃ দীন ইসলাম, সেলিম মাষ্টার, মাওলানা মিজান, মোঃ মিনর, রাকিবুল ইসলাম, মোঃ আয়েতুল্লাহ, বাবু, হাজী আবুল বাশার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ