1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ভিপি নুরের দল গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা ও পৌরসভা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের আয়োজনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেনী পেশার সর্বসাধারণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতো ২৫ মার্চ উপজেলার বারদী ইউনিয়নের আলমদীতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইফতারের অনুষ্ঠানসূচি শুরু হয়। ইফতারের পূর্বে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ – ৩ সোনারগাঁ আসনের সাংসদ পদপ্রার্থী মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী।
সোনারগাঁও পৌরসভা গণঅধিকার পরিষদের আহবায়ক উলফত কবির মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিস শু’রা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সোনারগাঁ উপজেলা সেক্রেটারি ফারুক আহমদ মুন্সী, জামায়াতের শু’রা সদস্য জনাব আবু বকর সিদ্দিক, সনমান্দি ছাত্রদল সভাপতি সৈয়দ কবির হোসেন, সোনারগাঁও পৌরসভা ছাত্রদল আহবায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ ঈশাখাঁ প্রেস ক্লাব সভাপতি ভিপি পারভেজ সহো বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ নাজিউর রহমানের তত্বাবধানে অনুষ্ঠানে দলের উপজেলা যুগ্ন আহবায়ক মোঃ গিফারী, নারায়ণগঞ্জ জেলা দপ্তর সম্পাদক মোঃ ওয়াসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি মোঃ মুহিবুল্লাহ, মহানগর যুব অধিকারের সেক্রেটারি মোঃ শুভ, পৌরসভা সদস্য সচিব মোঃ আবু বকর সিদ্দিক, শ্রমিক অধিকারের মোঃ শাহজাহান, পেশাজীবি অধিকারের মাসুদুর রহমান সহো দলের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ