1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্ধারকৃত ১৬০ কেজি গাঁজা বিক্রি করে দেওয়ার অভিযোগে (ওসি) মোঃ আবদুল বারীকে প্রত্যাহার সোনারগাঁওয়ে ঐতিহাসিক স্থাপনায় ইসরাইলি পণ্যের শুটিং, ৪ দিন দর্শনার্থী প্রবেশ নিষেধ সোনারগাঁয়ে যুবলীগ নেতার হামলায় শিশুসহ ৩ জন গুরুতর আহত – প্রাণনাশের হুমকি ডিবি কার্যালয়ে এমপিপুত্র, বাইরে দল থেকে বহিষ্কারের ঘোষণা সোনারগাঁয়ে তোলপাড় নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল কায়দায় সরকারের রাজস্ব ফাঁকি দালাল চক্রের গডফাদার সুমন সোনারগাঁওয়ে আল মদিনা শপিং মলে আগুন ব্যবসায়ীদের দাবি উচ্ছেদের জন্য পরিকল্পিত নাটক গাজীপুরের বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের দালাল চক্রের মাস্টারমাইন্ড সুমন এবং নায়েব হাই সিকদার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন টেন্ডার সিডিউল বিক্রির অনিয়ম সোনারগাঁয়ে শিক্ষামন্ত্রী উদ্বোধন করলেন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন  মুক্তিযোদ্ধা সনদ ফিরে পেতে পুনঃ শুনানীর জন্য আবেদন

সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পঠিত
নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌরসভার দত্তপাড়া এলাকায় অবস্থিত সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী। বুধবার সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে, মঙ্গলবার বিকেলে শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটে।
বিক্ষোভ চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ শোনেন এবং তাদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন। একই সঙ্গে তারা শিক্ষকের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।
অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের আগস্ট মাসে সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমানকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে হয়েছে। পরবর্তীতে তৎকালীন প্রধান শিক্ষক মতিউর রহমান পুনরায় বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির অবৈধ কার্যক্রম নিয়ে অসন্ত্রোস প্রকাশ করেন শিক্ষার্থীরা ।
এদিকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ওই রায়ের বিরুদ্ধে রিট আবেদন করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। ফলে দু’জনই নিজেদের প্রধান শিক্ষক দাবি করে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, মূলত দুই প্রধান শিক্ষকের দ্বন্দ্বে ইন্ধন দিচ্ছেন স্কুলের ম্যানেজিং কমিটির কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা। এই অবস্থা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ বলেন শিক্ষকের ওপর হামলার ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করা উচিৎ হয়নি । আমরা বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যেন শিক্ষা প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ