1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং নির্বাচনী উঠান বৈঠক

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।একইসাথে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে মোগরাপাড়া ইউনিয়নের পশ্চিম হাবিবপুর এলাকায় স্থানীয় এলাকাবাসী ও বিএনপি অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ নির্বাচনী উঠান বৈঠক ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মোঃ জিলানীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, হাজী নুরুজ্জামান প্রধান, বিএনপি নেতা খোরশেদ আলম, জয়নাল মিয়া, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন তুষার, আব্দুস ছামাদ, উপজেলা ছাত্রদল নেতা সাফিন আহাম্মেদ, খাজা আহাম্মেদ, রুহুল আমিন, বিশ্বনাথ দত্তসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে আজহারুল ইসলাম মান্নানকে জয়যুক্ত করার প্রতিস্রুতি দেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ