1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস নেন নৈশ প্রহরী, পরিচালনায় প্রধান শিক্ষক

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৯৪ বার পঠিত

আঃকরিম সোনারগাঁ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৩৫ নম্বর নুনেরটেক
স্থাপিত- ১৯৭০ ইং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমনি ঘটনার খবর পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ওই বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান করছেন ওই বিদ্যালয়ের নৈশ্য প্রহরী শাহিন আলম।
এ বিষয়ে শাহিন আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আজকে প্রধান শিক্ষক সকালে এসেছিলেন পরে দুপুর বারোটার পরে উপজেলায় চলে যান। প্রায় সময়ই শিক্ষক না থাকলে আমাকে পাঠদান করতে হয়। স্থানীয়রা বলেন, উপজেলার চরাঞ্চলবেষ্টিত এলাকা নুনেরটেক। এলাকায় এমনিতেই লেখাপড়ার হার খুবই কম, তার ওপর বিদ্যালয়টিতে শিক্ষক সংকট। এখন দেখি এই বিদ্যালয়ের নৈশ্য প্রহরী পাঠদান করে। প্রধান শিক্ষককে নাকি খেলার দায়িত্ব দিয়েছে। এই বিদ্যালয়ের প্রতি কারও নজর নেই। আমাদের ছেলেমেয়েদের ভবিষৎ কি হবে?
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলামিন জানান, তার বিদ্যালয়ে তিনিসহ তিনজন শিক্ষক। এর মধ্যে দুই জন রয়েছেন প্রশিক্ষণে। আর তাকে ৭ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত তিনদিনের জন্য সংযুক্তিতে খেলা পরিচালনা করতে হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হাফিজা বলেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল খেলায় হাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্তিতে নেওয়া হয়েছে। তবে আমি বিষয়টি শুনে মৌখিকভাবে ওই প্রধান শিক্ষককে মঙ্গলবার বিদ্যালয়ে পাঠিয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা ছিলনা। নুনেরটেক বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দুই জন শিক্ষক দ্রুত পাঠানো হবে। তিনি আরও বলেন, যে  বিদ্যালয়ে একাধিক শিক্ষক রয়েছে সেখান থেকে খেলা পরিচালনার জন্য শিক্ষক নেওয়ার জন্য বলা হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ