1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে পানি নিষ্কাশনের খালগুলো দখল হয়ে যাওয়ায় পানিবন্দি ১০ গ্রামের ৩০ হাজার পরিবার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৮৭ বার পঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতি বর্ষণে কৃত্রিম বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেড়িবাঁধের ভেতরের ১০ টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্য মিশে সেই পানি দূষিত হয়ে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে গেছে অনেকে কোমলমতি শিক্ষার্থীদের। বসত ঘরে পানি প্রবেশ করায় অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছে। সরেজমিনে গেলে দেখা যায়, বেড়িবাঁধের ভেতরের পানি নিস্কাশন না হওয়ায় গত কয়েকদিনের টানা বর্ষণে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজিপাড়া, দরগাবাড়ী, খিদিরপুর-সহ প্রায় ১০ গ্রামে দেখা দিয়েছে কৃত্রিম বন্যা।

তলিয়ে গেছে রাস্তা-ঘাট, ফসলী জমি ও বাড়ির উঠান। অনেকের ঘরের ভেতরে ঢুকে গেছে পানি। ফলে বন্দি হয়ে পড়েছে কমপক্ষে ৪০ হাজার মানুষ। বেকার হয়ে গেছেন অনেকে। বন্ধ হয়ে গেছে অনেক ছেলে মেয়ের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাওয়া।

বৃষ্টির পানিতে বিভিন্ন শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য মিশে পানি দূষিত হয়ে যাওয়ায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এমনকি কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এতে বাড়ছে জনদূর্ভোগ। পানি নিষ্কাশনের  খালগুলো বেদখল ও ভরাট হয়ে যাওয়ায় গত কয়েক বছর ধরে বৃষ্টি মৌসুম আসলেই এ অবস্থার সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। দ্রুত এ সমস্যা থেকে মুক্তি চায় তারা।

বারগাঁও চৌধুরীপাড়ার মো. বাচ্চু মিয়া জানান, প্রতি বছর বর্ষা মৌসুম হলেই বেড়িবাঁধের মানুষ জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়ে। বাড়ি থেকে বের হতে না পেরে দরিদ্র পরিবারগুলো খাবার সংকটে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন, পানি  নিষ্কাশনের জন্য তিনটি পাম্প রয়েছে। তার মধ্যে দুটি পাম্প অচল থাকায় পানি নিষ্কাশন না হওয়ায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত পাম্প বসানোর। পানি বন্দি যারা দরিদ্র তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ