1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে অগ্নিকান্ড, অগ্নিদগ্ধ ৫ জন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪৩৪ বার পঠিত

আঃকরিম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট টোলপ্লাজায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৫ জন অগ্নিদগ্ধ হয়েছে।

গতকাল বুধবার সকালে কাঁচপুর হাইওয়ে থানার টিআই (ট্রাফিক পরিদর্শক) আবু নাইম এই অগ্নিকাণ্ড বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, সকাল ১০ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামমুখী (ঢাকা মেট্রো-চ -১৩২২১৩) একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মেঘনা সেতুর টোল প্লাজার সামনের ডিভাইডারের সাথে ধাক্কা লাগলে সাথে সাথে আগুন ধরে যায়। পরে যাত্রীদের চিৎকারে টোল প্লাজার কর্তৃপক্ষ ও স্থানীয়রা মাইক্রোবাসটির জানালাগুলো ভেঙ্গে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে নিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সা‌র্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ