1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে নিজস্ব জমিতে ভবন নির্মাণে চাঁদা না পেয়ে গৃহবধুর উপর হামলা ও কুপিয়ে যখম

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৫৬ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৈত্রিক সম্পত্তি দখল ও চাঁদাবাজির জেরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যমে স্বামীকে না পেয়ে স্ত্রী মুক্তা (৪২) কে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে যখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী শাহ আলম থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

ভুক্তভোগীর কাছ থেকে জানা যায়, সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দৌলরদী গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ শাহ আলম দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন। প্রতিবেশী আমির হোসেন, তাওলাদ, মনির হোসেন, আমজাদ সহ আরও ৭-৮ জন ভাড়াটিয়া সন্ত্রাসী গত ২৭ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপরোক্ত বিবাদীরা দেশীয় অস্ত্র—রামদা, লোহার পাইপ, বাঁশের লাঠি ও কাঠের সোঁটা নিয়ে  তারা শাহ আলমের কাছ থেকে চাঁদা দাবি করে; চাঁদা না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং শাহ আলমের নির্মাণাধীন ভবনে হামলা চালায়। প্রতিবাদ করলে শাহ আলম, তার বড় ভাই বিল্লাল হোসেন (৫৫) ও ভাতিজা আল আমিন (১৬)-এর ওপর এলোপাথারি আঘাত হানে। হামলাকারীরা তাদের মারাত্মক জখম করে, পাশাপাশি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

দ্বিতীয় দফায় সশস্ত্র দল নির্মাণাধীন এলাকায় পুনরায় হামলা চালায়। শাহ আলম কে না পেয়ে স্ত্রী মুক্তা কে এলোপাথাড়ি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পুনরায় আবারও বাড়ি ঘরে লুটপাট চালায় ‌। সন্ত্রাসীদের দাবি মোটা অংকের টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এদিকে এলাকাবাসী  মুক্তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি তদন্ত জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুতর। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ