1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে দলবদলের হ্যাটট্রিক করলেন বহুরূপী আব্দুস সোবহান

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০১ বার পঠিত

আঃকরিম নারায়ণগঞ্জ প্রতিনধি : নির্বাচনের আগে দলবদল রাজনীতিতে এটি নতুন নয়। এ যেন এক চিরচেনা সোনারগাঁয়ের  রূপ। রাজনৈতিক নেতারা মুখে রাজনীতিতে আদর্শ, নীতি নৈতিকতা, সততা, মূল্যবোধের কথা বললেও  তাদের রাজনৈতিক চর্চার মধ্যে সেগুলি খুঁজে পাওয়া যায় না।

এমনি এক ঘটনা যা, সোনারগাঁয়ের রাজনীতিতে দলবদলের হ্যাটট্রিক করে দেখালেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামের বাসিন্দা বহুরূপী আব্দুস সোবহান। ক্লাব-ফুটবলে জার্সি বদলের মতো রাজনৈতিক দলবদল করে তিনি সোনারগাঁ রাজনীতিকে কলুষিত করছেন।

গতকাল বুধবার ২৭ সেপ্টেম্বর বিএনপির এক দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মহাসমাবেশের শো ডাউনের ভিডিও ও ছবিতে দেখাযায় তার বিএনপির রাজনৈতিক কার্যক্রম। সেখানে বহুরূপী আব্দুস সোবহানের নেতৃত্বে  বিএনপির মিছিলে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এর কিছু দিন আগেও দেখাগেছে তিনি সোনারগঁয়ের বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকাকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছন। আবার বিভিন্ন সময় বহুরূপী আব্দুস সোবহানকেই আওয়ামীলীগ করতেও দেখা গেছে আকাস সংস্কৃতির রেকর্ডে। তার অসংখ্য ছবি ও ভিডিও তা প্রমানের জন্য যথেষ্ট।

নারায়ণগঞ্জের ডাক এর অনুসন্ধানি টিমের হাতে পরে একটি ফুটেজ। সেই ফুটেজে দেখা যায় গতবছর নভেম্বর মাসে আব্দুস সোবহান ও মেঘনা শিল্পাঞ্চল শ্রমিক লীগের যুগ্ম  আহ্বায়ক আব্দুল হালিমের নেতৃত্বে আওয়ামীলীগের একদল যুবক হামলা করতে যাচ্ছে আষাঢ়িয়ার চর বিএনপি গ্রুপের উপর। সে মামলায় সোনারগাঁ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলসহ প্রায় ১৫ জন আহত হয়।

এ বিষয়ে বহুরূপী আব্দুস সোবহানের মুঠো ফোনে এই প্রতিবেদক জানতে চাইলে তিনি বলেন, আপনাদের যা ইচ্ছে লিখতে পারেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ