1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং রকেটকর্মীকে পিটিয়ে আহত করে ৪ লাখ টাকা ছিনতাই

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পঠিত

ফারুক আহমেদ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিনে-দুপুরে মোঃ কাউসার (২১) নামে এক রকেটকর্মীকে মেরে প্রায় ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে আলামিন নামের এক বেক্তি ও অজ্ঞাত নামা কিছু লোক। গত রবিবার (১৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর গাজীর বালুরমাঠ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের আঘাতে কাউসার আহত হলেও তার অবস্থা তেমন গুরুতর নয়। তিনি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।কাউসার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বড় রায়পাড়া গ্রামের আঃ বারেক এর ছেলে। তিনি রকেটের মার্কেটিং সহকারী পদে রয়েছেন। বালুয়াকান্দি, ভবেরচর, সাদিপুর, পিরোজপুরসহ আশপাশের কয়েকটি বাজার ছিল তার কর্ম এলাকা।
সোনারগাঁ ও গজারিয়া থানার রকেটের ডিস্ট্রিবিউটর মোঃ জসিম উদ্দিন জানান, তাদের মার্কেটিং সহকারী মোঃ কাউসার মোটরসাইকেল যোগে পিরোজপুর ব্রিজের নিচে ইউটান করার সময় আলামিন সহ অজ্ঞাত নামা আরও কিছু লোক বাইকের গতিরোধ করে জোরপূর্বক গাজীর বালুরমাঠ সংলগ্ন ভাঙ্গারীর দোকানের ভিতর নিয়ে এসে মেরে টাকার ব্যাগ সহ সাথে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের ঘটনাটির তদন্ত চলছে। একইসঙ্গে ছিনতাইকারীকে ধরতে ও টাকা উদ্ধারে অভিযান চলছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ নেয়া হয়েছে।তদন্ত পূর্বক আইনানুর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ