1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিজ ভাইদের মধ্যে দ্বন্ধ থানায় অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আপন ভাইদের মধ্যে দ্বন্ধ সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। ৩রা মে শনিবার সকাল ১০ ঘটিকার সময় সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকায় অর্থাৎ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে আপন ভাইদের মধ্যে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জিয়াউদ্দিন জীবন বলেন, আমি সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে হোন্ডার গ্যারেজ এলাকায় বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বসবাস করে আসছি। তার পাশাপাশি আমাদের ভাই -ভাতিজারাও বসবাস  করছেন। তারা আমার সাড়ে ৮ শতাংশ জায়গা জমি  জোরপূর্বক দখল করার জন্য আমাকে বিভিন্নভাবে হুমকি -ধামকি দিয়ে আসছে। আমি দোকান তৈরি করার জন্য ইট বালু, সিমেন্ট নিয়ে আসলে তারা বাধা দেয়। তারা ৩০/৪/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় ২০/২৫ জনের একটি দল আমার দোকানের লোহার রড, অ্যাঙ্গেল এগুলো কেটে নিয়ে এবং বাড়ীতে প্রবেশ করিয়া জ্বালানার গ্লাস ভেঙ্গে ঘরের ড্রয়ার ভেঙ্গে নগদ কিছু টাকা নিয়ে যায় । আমার স্ত্রীর ডাক- চিৎকারে আশেপাশের লোকে এগিয়ে আসলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
বিবাদীরা হলেন ১ নং আমার ভাই রিপন( ৫০)পিতা মৃত জমির উদদীন, ২ নং দুলাল(৭০) পিতা মৃত জমির উদদীন, ৩ নং সজীব (৩০) পিতা দুলাল ৪ নং বাবুল ( ৬০)পিতা মৃত জমির উদ্দীন সর্ব সাং সাহাপুর ৫ নং দবীর উদ্দীন (৩৫) পিতা মৃত জমির উদদীন ও ৬ নং বিবাদী জাহের মোল্লা (৬০) পিতা- অজ্ঞাত সাং হাতকোপা সোনারগাঁ পৌরসভা।
এ ঘটনায় জিয়াউদ্দিন জীবন বাদী হয়ে তার ভাইদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ