1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান এবং তার এক সহযোগী গ্রেপ্তার

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মিজানুর রহমান (৩৮), যিনি স্থানীয়ভাবে ‘লুঙ্গি মিজান’ নামে পরিচিত।পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দত্তপাড়া এলাকার একটি বাগান থেকে মিজানুর রহমানকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা সহযোগী সেলিম মিয়াকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও পারভীন সুলতানার ছেলে। তাঁর সহযোগী সেলিম মিয়া একই গ্রামের বাসিন্দা হলেও তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লার হোমনা উপজেলার তালতলি গ্রামে। স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বলে তারা দাবি করেন। তবে তাঁর বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ থাকলেও এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন, “মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ