1. admin@dainikmuktoalo.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে গণমাধ্যমকর্মীদের আলটিমেটাম: সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার মানুষের হস্তক্ষেপ ছাড়াই মামলার ডিজিটাল ফাঁদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে! সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানোর সময় টিপু সুলতান নামের এক যুবকের মৃত্যু

সোনারগাঁয়ে গণমাধ্যমকর্মীদের আলটিমেটাম: সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকেরা। গতকাল শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ‘সোনারগাঁয়ের সকল সাংবাদিকবৃন্দ’ – এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অনিয়ম, ভূমি দখল ও নদী দখলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিকের নামে ‘ট্রাক ভাঙচুর ও সিমেন্ট লুট’–এর বানোয়াট মামলা দেওয়া হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন কোনো যাচাই-বাছাই ছাড়াই কোম্পানির নিকট অনৈতিক সুবিধা নিয়ে এই হয়রানিমূলক মামলা গ্রহণ করেছেন বলে বক্তারা দাবি করেন।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর সোনারগাঁ উপজেলা শাখা, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ, পরিবেশবাদী সংগঠন বাপা, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম ও সোনারগাঁ শতদল নাট্য সংঘ।

সাংবাদিক ইমরান হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, রবিউল হুসাইন, শাহাদাত হোসেন রতন, ফরিদ হোসেন, ফারুক হোসেন এবং সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পনির হোসেন। এ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ