1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ক্যানটাকি টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পর্শে আহত- ৩

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৬৪৩ বার পঠিত

আঃকরিম সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রতনদী এলাকায় অবস্থিত ক্যানটাকি টেক্সটাইল মিলে  বিদ্যুৎস্পর্শে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন, লালমনিরহাটের আব্দুস সামাদের ছেলে মো. মোস্তফা (৫০), সুনামগঞ্জের আব্দুল কাউয়ুমের ছেলে আলআমিন (২৫) ও আব্দুল কুদ্দুছের ছেলে শাহনূর আলম (২৭)। তিনজনই ক্যানটাকি টেক্সটাইল মিলের লোডার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় অবস্থিত ক্যানটাকি টেক্সটাইল মিলের ভেতরে কাজ করার সময় অসাবধান বসত বিদ্যুৎতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তারে ওই তিনজন জড়িয়ে যান। এসময় তাদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। দগ্ধদের মধ্যে মোস্তাফা অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী শ্রমিক আওলাদ হোসেন বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে হঠ্যাৎ বিকট শব্দ পেয়ে বাহিরে বের হয়ে তিন শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। বিদ্যুতের তারে জড়িয়ে তারা দগ্ধ হয়েছেন।
ক্যানটাকি টেক্সটাইল মিলের ব্যবস্থাপক প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বাবুল বলেন, টেক্সটাইল মিলের ছাদে প্লাস্টিকের ঝুটের বস্তা পরিস্কার সময় একটি বাঁশ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। তাদের অসাবধানতার কারণে দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য কারখানার পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো.বাচ্চু মিয়া জানান, দগ্ধ তিনজন বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা শংকটাপন্ন বলে জানা যায়।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ