1. admin@dainikmuktoalo.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় যাওয়ার পথে যুবক নিখোঁজ! সন্ধান পেলে জানানোর অনুরোধ জাল দলিলের মাধ্যমে জমি আত্মসাৎ: সোনারগাঁয়ের সাব-রেজিস্ট্রার ও ভেন্ডার শহিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নওগাঁর সাপাহারে ১০ হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা সাপাহারে এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ কাঁচপুরে সালমা আক্তার কাজলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী সালমা আক্তার কাজল সোনারগাঁয়ে রাইজদিয়া ঈদগাহ ও কবরস্থানের পাশে ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সোনারগাঁয়ে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত; এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির অংশগ্রহণ সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে ৮ দিনব্যাপী লালন কারুমেলা সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’

সোনারগাঁয়ে কাচা রাস্তায় ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৪৫১ বার পঠিত

আব্দুল করিমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন রাস্তা সংস্কার না করায় ক্ষোভে ধানের চারা লাগিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

গতকাল সোমবার (৭ আগস্ট) বিকালে উপজেলার জামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কুমারচর ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাস্তাটি প্রায় চার থেকে পাঁচটি গ্রামের ৩০ হাজার লোকের চলাচলের একমাত্র মাধ্যম। বর্ষার সময় কাচা রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও তারা কোনো উদ্যোগ নেয়নি বলে জানান এলাকাবাসী। তাই রাস্তায় ধানের চারা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঐ এলাকার বাসিন্দারা।

স্থানীয় মো. সজল (৩২) বলেন, রাস্তাটি ঠিক করার জন্য মেম্বার ও ইউপি চেয়ারম্যানকে বারবার তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। অথচ এটি এলাকাবাসীর একমাত্র চলাচলের রাস্তা। বৃষ্টি হলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। সে জন্য এলাকাবাসী রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। ভূইয়াপাড়ার আনারুল ইসলাম (৩৫) বলেন, মূল রাস্তা থেকে গ্রামে প্রবেশ করার একমাত্র রাস্তা এটি, কিন্তু বর্ষাকালে রাস্তা কর্দমাক্ত হয়ে যায়। তখন রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। সে জন্য এলাকার কিছু মানুষ কাদামাটিযুক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছেন।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভূইয়া জানান, জামপুর ৯নং ওয়ার্ড, ভূইয়াপাড়া মসজিদ থেকে নশারবাড়ির স্টান পর্যন্ত এই রাস্তাটির রিপিয়ারিংয়ের কথা বলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছেন মেম্বার কামরুল ইসলাম যদি কাজ না করে থাকেন খুবই দুঃখজনক ঘটনা। আমি আগামীকাল থেকে এই রাস্তাটি আমার ব্যক্তিগত তহবিল থেকে খুব শীঘ্রই রাস্তাটি মেরামত করে দেব।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল উপজেলার ইঞ্জিনিয়ার আরজুরিল হক বলেন, এ রাস্তাটি খুব খারাপ অবস্থা আমি শুনেছি খুব শীঘ্রই রাস্তার কাজটি শুরু করবো।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ