1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে (এফ. ডব্লিউ. ভি) মাকসুদা আক্তার নরমাল ডেলিভারি করাতে গিয়ে নবজাতকের মৃত্যু

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে (এফ. ডব্লিউ. ভি) মাকসুদা আক্তারের নিজ বাড়িতে নরমাল ডেলিভারি করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

শনিবার(১ মার্চ) বিকেল ৪ টায় মাকসুদা আক্তারের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নবজাতকের বাবা মাওলানা মুফতি মুজাহিদুল ইসলাম জানান, সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালে তার স্ত্রীর (রোগীর) আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট অনুযায়ী গর্ভের বাচ্চা ছিল সুস্থ।

কর্তব্যরত ডাক্তার বলেন এখন চাইলে সিজার করাতে পারেন আর নরমাল ডেলিভারি করতে চাইলে কয়েকদিন অপেক্ষা করতে পারেন ।

এমতাবস্থায় যেকোনো মাধ্যমে রোগীর পরিবারের সাথে পরিকল্পনা সহকারী (এফ ডব্লিউ ভি) মাকসুদা আক্তার যোগাযোগ করলে মাকসুদা জানান, জরুরী সিজারের রোগীকেও আমি নরমালে ডেলিভারি করার অভিজ্ঞতা আমার আছে।

ফলে প্রসুতিকে দ্রুত মাকসুদার নিজ বাসায় যেখানে তিনি চেম্বার বসিয়ে রোগী দেখেন ও বাচ্চা ডেলিভারি করান রোগীকে সেখানে নিয়ে যায়। পরবর্তীতে নরমাল ডেলিভারি করাতে গিয়ে ভুল চিকিৎসায় বাচ্চাটি মারা যায়।

এ বিষয়ে মাকসুদা আক্তার মুঠোফোনে জানান, ডেলিভারিতে আমার কোন ভুল ছিল না।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মাকসুদা আক্তার নিজ বাসায় গর্ভবতীদের ডেলিভারি নিয়মিত করে থাকেন। এমন দুর্ঘটনা প্রায় শোনা যায়। নিজ বাসা বাড়িকে হসপিটাল বানিয়ে নিয়েছে। অনেক অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া যায়। একজন অনভিজ্ঞ মহিলার দ্বারা কেন জানি মহিলারা ডেলিভারি করাতে আসে।

সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, একজন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা সহকারি কখনই নিজ বাসায় চেম্বার বসিয়ে এই ধরনের কাজ করতে পারে না। আমরা ঘটনাটি শুনেছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ