1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে একটি গ্যারেজ থেকে ৬টি অটোরিক্সা চুরি

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সাহাপুর কাঠপট্টি এলাকার একটি গ্যারেজ থেকে ছয়টি ব্যাটারী চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্যারেজ মালিক মল্লিকা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে মল্লিকা বেগম উল্যখ করেন, দৈনিক ভাড়ার ভিত্তিতে তার গ্যারেজে প্রতিদিন অটোরিক্সা রাখেন অটোরিক্সার মালিকরা। শনিবার দিবাগত রাতে অটোরিক্সার মালিক আলমগীর, মিঠু, রিয়াজ, বাবুল দাস,জাকির হোসেন ও বিশু সাহা অটো রেখে বাড়িতে চলে যান। পরে রাতের কোন এক সময় গ্যারেজ থেকে ৬টি অটোরিক্সা চুরি করে নিয়ে যায়। পরে সকালে অটোরিক্সার মালিকরা এসে দেখতে পান তাদের অটোরিক্সা গুলো গ্যারেজে নেই।

মল্লিকা বেগম অভিযোগে আরো উল্লেখ করেন, রাত সাড়ে ১২ টার দিকে গ্যারেজ বন্ধ করেছেন। গ্যারেজের পাহাড়াদার আবুল হোসেন সিলেটে বেড়াতে যাওয়ায় তার ছোট ভাই সালাউদ্দিন গ্যারেজের পাহাড়ার দায়িত্বে ছিলেন। ভোর রাতে অটোরিক্সার মালিকরা গাড়ি নিতে এসে গ্যারেজে অন্য তালা লাগানো দেখতে পান। তখন তালা ভেঙ্গে ভেতরে ঢুকে অটোরিক্সাগুলো চুরি হয়ে গেছে বুঝতে পারেন। এতে অটোরিক্সার মালিকদের ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে উল্যেখ করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারি বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। চুরি যাওয়া অটোরিক্সাগুলো উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ