1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ইয়ং ব্রাদার্স ক্লাবের শুভ উদ্বোধন

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩১০ বার পঠিত

জসিম উদ্দিন রাজিবঃ সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মোগরাপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ইয়ং ব্রাদার্স ক্লাবের নিজেস্ব ভবনে, গতকাল শনিবার ৩ ঘটিকার সময় ঐতিয্যবাহি মোগরাপাড়া ইয়ং ব্রাদার্স ক্লাবটি শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৮০ সাল থেকে এই পর্যন্ত খেলাধুলার মান উন্নয়ন বজায় রেখেছে এবং ক্লাবটি নতুন রূপে প্রতিষ্ঠিত হয়েছ। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক মাসুম মাহমুদের সঞ্চালনায়, ইয়ং ব্রাদার্স ক্লাবের সভাপতি হুমায়ন কবির পিয়াসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক অসিত কুমার দাস দৈনিক ইত্তেফাক সোনারগাঁও প্রতিনিধি, সাংবাদিক আল-আমিন তুষার দৈনিক যুগান্তর সোনারগাঁও প্রতিনিধি, সাংবাদিক হাসান মাহমুদ রিপন দৈনিক নয়া দিগন্ত সোনারগাঁ প্রতিনিধি, সাংবাদিক আব্দুস সাত্তার দৈনিক মানবকন্ঠ সোনারগাঁও প্রতিনিধি, সাংবাদিক মোক্তার হোসেন মোল্লা দৈনিক ইনকিলাব নারায়ণগঞ্জ জেলা সংবাদাতা, সাংবাদিক শাহাদাৎ হোসেন রতন দৈনিক সমকাল সোনারগাঁও প্রতিনিধি, আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মশিউর রহমান, সাংবাদিক মোঃ রিপন রেজা, সাংবাদিক ইমরান হোসেন। এই সময় প্রধান অতিথি হুমায়ন কবির বলেন সুস্বাস্থ্যের উত্তম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলা মনকে প্রফুল্ল করে। মাদকসহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখে। ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্তি। মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদক মুক্ত রাখে। সুস্থ  বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে মানুষের জীবনে খেলাধুলা গুরুত্ব অনস্বীকার্য। আজকে দির্ঘ ৪৫ বছর অতিবাহিত হলো আমাদের এই ইয়ং ব্রাদার্স ক্লাবটি প্রতিষ্ঠিত হলো তাই আমি গর্বিত সকল সদস্যের কাছে আমি কৃতজ্ঞ। আমি আশা রাখি আগামী প্রজম্মকে খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত রাখতে হবে। আরও উপস্থিত ছিলেন, ইয়ং ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রতন, জহিরু ইসলাম স্বপন, আবুল কালাম, আতাউর রহমান নয়ন, হাজী ইমান আলী, কামাল মোল্লা, মাসুম মাহমুদ, শরিফুজ্জামান শিপু, শংকর দাস, শেখ মোহাম্মদ আলমগীর, মোঃ পান্না, মোজাফফর হোসেন, কাশিনাথ বাবু, মোঃ জহির, মোঃ সেলিম, মোঃ জামান, মিজান, উত্তম ঘোষ, সুজন ভূইয়া, ইসমাইল হোসেন, মোঃ সাইফুর রহমান শুভ, নিখিল চন্দ্র মিত্র, মোঃ কমল প্রমুখ।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ