1. admin@dainikmuktoalo.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁওয়ে উন্নতমানের নির্মাণ সামগ্রীর আস্থার প্রতীক ‘মিফতাহ এন্টারপ্রাইজ’ সোনারগাঁয়ে বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ সাময়িক সমস্যার জন্য দুঃখিত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পিরোজপুরে চলছে অবৈধ চুনা কারখানা, কার আশ্রয়ে নেয়ামত উল্লাহ? খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে অভিযোগ

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৭ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোনারগাঁও শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। বৃহস্পতিবার দুপুরে ভট্টপুর এলাকায় স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতাকর্মীরা প্রচারণা করতে গেলে বাধা প্রদান করে। এ ঘটনায় মুহাম্মদ গিয়াসউদ্দিনের ৫ কর্মী সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ফুটবল প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তরা কর্মকার, ফাতেমা খানম ত্রিশা, স্বর্ণা আক্তার, ইমরান খান, মোঃ ইব্রাহিম, হিমেল এবং ড্রাইভার নূর হোসেন মিলে সোনারগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের ভট্টপুর গ্রামে প্রচারণায় অংশ নেন। দুপুর একটার ফুটবল প্রতীকে নির্বাচনি প্রচারণা করতে গেলে সোনারগাঁও থানার শ্রমিক দলের সদস্য মোশারফ হোসেন আমাদেরকে ধাক্কা-ধাক্কি, হুমকি-ধামকি দেয়। এক পর্যায়ে ভয়-ভীতিসহ গালমন্দ করে আমাদের কাছ থেকে এন্ড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পানিতে ফেলে দেয়। এসময় মারমুখী আচরণ করিয়া ফুটবল মার্কার নির্বাচনি প্রচারণা বাঁধা বিঘ্ন ঘটিয়ে বন্ধ করিয়া দেয়। এ ঘটনায় বিকেলে ৫ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ সহকারী রিটার্নীং কর্মকর্তার কাছে দায়ের করি।

নারায়ণগঞ্জ-৩ আসনের সহকারী রিটার্নীং কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, কোনভাবেই প্রচারণায় বাধা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ