1. admin@dainikmuktoalo.com : admin :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুঁটির জোর কোথায়? সরকারি বিধি অমান্য করে সোনারগাঁওয়ে ৪ বছর ধরে বহাল প্রশাসনিক কর্মকর্তা! মেঘনায় বিয়েবাড়ির যাত্রীবাহী ট্রলারডুবি, নারী নিহত ও একই পরিবারের ৪ জন নিখোঁজ কে হচ্ছেন বৈদ্যেরবাজার ইউনিয়নের পরবর্তী অভিভাবক? আলোচনায় জনপ্রিয় দুই মুখ মামুন ও নোবেল সোনারগাঁয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কৃষকদল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা সোনারগাঁওয়ে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্যর মালিকানাধীন চৈতি কম্পোজিটকে ৭৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে গণমাধ্যমকর্মীদের আলটিমেটাম: সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি সিলেটী মানুষের প্রবাসমুখী স্বপ্নই এখন বিভীষিকাময়, প্রতারণার শিকার অনেক পরিবার মানুষের হস্তক্ষেপ ছাড়াই মামলার ডিজিটাল ফাঁদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে! সোনারগাঁয়ে ম্যারাথন প্রতিযোগিতায় দৌড়ানোর সময় টিপু সুলতান নামের এক যুবকের মৃত্যু

সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি, সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা

দৈনিক মুক্ত আলো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮০ বার পঠিত

সোনারগাঁও প্রতিনিধিঃ সোনারগাঁওয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কলাপাতা বার্গারের পরিচালক মামুন শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক দি নিউ নেশন পত্রিকা-এর সোনারগাঁ প্রতিনিধি জহিরুল ইসলাম সিরাজ।

সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ জানান, গত ২৯ আগস্ট আল মদিনা শপিং মলের মালিক মাজহারুল ইসলাম একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি মামুন শিকদারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ওই সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ভিত্তিতে পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরদিন মামুন শিকদার তাকে ফোন করে কেন ওই সংবাদ প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে কৈফিয়ত চান। একপর্যায়ে মামলার হুমকি সংক্রান্ত একটি অডিও রেকর্ডও সাংবাদিকদের শোনানো হয়েছে।

জহিরুল ইসলাম সিরাজ আরও বলেন, এর আগেও সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সংবাদ প্রকাশের বিষয়ে সাংবাদিকদের ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেছে। একজন সংবাদকর্মী হিসেবে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। একজন সাংবাদিক হিসেবে জনগণের সামনে তথ্যভিত্তিক সংবাদ তুলে ধরা তার দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হামলা, মামলা বা ভয়ভীতি দেখানো হলে তা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে বলেও দাবি করেন তিনি ।

অভিযোগের বিষয়ে জানার জন্য কলাপাতা বার্গারের পরিচালক মামুন শিকদারকে মুঠো ফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরির আরও সংবাদ