
নিজস্ব প্রতিনিধিঃ “ছাত্র জনতার মেধার অধিকার আদায়ের আন্দোলনে গড়া দল গণঅধিকার পরিষদ জনতার অধিকার আদায়ে সারাদেশে কাজ করে যাচ্ছে” _ বলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সোনারগাঁ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মো: ওয়াহিদুর রহমান মিল্কী।
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোনারগাঁ উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে তিনি এ কথা বলেন।
সোনারগাঁ উপজেলা এবং সোনারগাঁও পৌরসভা গণঅধিকার পরিষদের উদ্যোগে দলের নেতাকর্মীরা মো: ওয়াহিদুর রহমান মিল্কীর নেতৃত্বে প্রভাত ফেরী নিয়ে শহীদ মিনারে যেয়ে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, সোনারগাঁ উপজেলা আহবায়ক মো: নাজিউর রহমান, সোনারগাঁও পৌরসভা আহবায়ক উলফত কবির মাস্টার, নারায়ণগঞ্জ ছাত্র অধিকারের সাধারণ সম্পাদক মো: মুহিবুল্লাহ, সোনারগাঁ ছাত্র অধিকারের আহবায়ক মো: ইসমাইল সহ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।